খবরের চোখ
সব সময়

সুপ্রিম কোর্টের কর্মচারীর বিরুদ্ধে তদবির-বাণিজ্যের অভিযোগ

0

- Advertisement -

সুপ্রিম কোর্টের চতুর্থ শ্রেণির কর্মচারী (এমএলএসএস) ছমির উদ্দিন মন্ডলের বিরুদ্ধে মামলার তদবির – বাণিজ্যেসহ নানা অভিযোগ উঠেছে ৷ এজন্য তাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন ৷ সাত দিনের মধ্যে তাকে জবাব দিতে বলা হয়েছে ৷

এ বিষয়ে সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার মোয়াজ্জেম হোছাইন গণমাধ্যমে বলেন, জবাব দেওয়ার পর বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে ৷

- Advertisement -

সুপ্রিম কোর্ট প্রশাসন থেকে দেওয়া কারণ দর্শানোর নোটিশে বলা হয়, ছমির উদ্দিন হাইকোর্ট বিভাগের বিচারপতি মো: বদরুজ্জামানের আদালতে কর্মরত থাকা অবস্থায় বিভিন্ন ধরনের অনিয়মের সঙ্গে জড়িত হয়েছেন ৷
বিভিন্ন ধরনের অনিয়মের মাধ্যমে মামলার তদবির করে প্রচুর টাকা আয় করেছেন ৷ এমনকি বিচারপতির নাম ভাঙিয়ে বিভিন্ন উপায়ে টাকা পয়সা লেনদেন করেছেন তিনি ৷

নোটিশে আরও বলা হয়, ছমির উদ্দিন প্রতিনিয়ত যে টাকা ব্যয় করেন এর সঙ্গে তার আয়ের কোনো সামঞ্জস্য নেই ৷ একজন এমএলএসএস হওয়া সত্ত্বেও তার জীবনযাপন মান বিবেচনা করলে বিষয়টি স্পষ্ট হয়ে ওঠে ৷
এরমধ্যেই দুটি বিয়ে করেছেন ছমির ৷ প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে অর্পিত দায়িত্ব পালনের বিপরীতে অবৈধ লেনদেনের মাধ্যমে অতিরিক্ত অর্থ গ্রহণ করে অসদাচরণ, দুর্নীতি ও অফিস শৃঙ্খলা পরিপন্থী কাজ করেছেন ৷ তার এ ধরনের অনৈতিক কার্যক্রমে আদালতের ভাবমূর্তি নষ্ট হচ্ছে ৷

- Advertisement -

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.