খবরের চোখ
সব সময়

ডিজিটাল আইনের সব মামলা চলবে- অ্যাটর্নি জেনারেল

0

- Advertisement -

বাংলাদেশ বার কাউন্সিলের সভাপতি ও অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন জানিয়েছেন, ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮ পরিবর্তন করে নতুন আইন করার সিদ্ধান্ত নিলেও এই আইনে চলমান মামলাগুলো বাতিল হবে না ৷

- Advertisement -

সোমবার (৭ আগস্ট) দুপুরে সুপ্রিম কোর্টে নিজ কার্যালয়ে গণমাধ্যমকর্মীদের কাছে তিনি এসব কথা বলেন ৷
রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা জানান, যখন কোনো আইন বাতিল বা পরিবর্তন করা হয়, তখন একটি সেভিং ক্লোজ দেওয়া হয় ৷
সেখানে বলা হয়, যে মামলাগুলো চলমান আছে সেই মামলাগুলোর ক্ষেত্রে ধরে নিতে হবে আইনটি বিলুপ্ত হয়নি ৷
আইন পরিবর্তনের সিদ্ধান্তকে তিনি ইতিবাচক বলে উল্লেখ করেন ৷

আলোচিত ডিজিটাল নিরাপত্তা আইন -২০১৮ পরিবর্তনে নতুন খসড়া আইনের নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা ৷ এটি সাইবার নিরাপত্তা আইন-২০২৩ নামে প্রতিস্থাপিত হবে ৷

- Advertisement -

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.