আওয়ামী লীগের সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি – জামায়াতের সঙ্গে কোনো আন্তর্জাতিক শক্তি নেই ৷
শনিবার (১২ আগস্ট) সন্ধ্যায় গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভায় তিনি এ কথা বলেন ৷
প্রধানমন্ত্রী বলেন, তারা (বিএনপি – জামায়াত) বলে, তারা আন্তর্জাতিক শক্তি পায় ৷ কোন শক্তিটা আছে, সেটাই আমরা জানতে চাই ৷ কোনো শক্তি নাই তাদের সঙ্গে ৷ লুটেরাদের সঙ্গে কেউ থাকে না ৷
বিএনপি – জামায়াতের বিষয়ে দেশবাসীকে সতর্ক থাকার আহবান জানিয়ে আওয়ামী লীগ সভাপতি বলেন, এই খুনি, দুর্নীতিবাজ, সন্ত্রাসী, জঙ্গি, মানুষ হত্যাকারী, গ্রেনেড হামলাকারী, ১০ ট্রাক অস্ত্র চোরাকারবারি বিএনপি থেকে দেশবাসী সাবধান ৷
তিনি আরও বলেন, ২০২৬ সালে উন্নয়নশীল দেশের কাতারে বাংলাদেশের উত্তরণ নিশ্চিত করতে আওয়ামী লীগকে আবার ক্ষমতায় রাখতে হবে ৷
সরকার প্রধান বলেন, তারা সরকার পতনের আন্দোলন করে উৎখাত করতে চায় ৷ তার মানে আবার অন্ধকার যুগে ফিরতে চায় ৷
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ দলটির কার্যনির্বাহী সংসদের সদস্যরা সভায় উপস্থিত ছিলেন ৷