খবরের চোখ
সব সময়

মাওলানা দেলাওয়ার হোসাইন সাইদী আর নেই

0

- Advertisement -

মানবতাবিরোধী অপরাধের মামলায় আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত সাবেক জামায়াতের আমির ও সংসদ সদস্য মাওলানা দেলাওয়ার হোসাইন সাইদী মারা গেছেন ৷

সোমবার (১৪ আগস্ট) রাত ৮টা ৪০ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন ৷

- Advertisement -

বিএসএমএমইউ পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মো. রেজাউর রহমান সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন ৷

রোববার (১৩ আগস্ট) বিকেলে বুকের ব্যথায় অসুস্থ হয়ে পড়লে তাকে অ্যাম্বুলেন্সে করে কাশিমপুর কারাগার থেকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় ৷ পরে উন্নত চিকিৎসার জন্য তাকে বিএসএমএমইউতে পাঠানো হয় ৷
উল্লেখ্য, একাত্তরের মানবতাবিরোধী অপরাধের দায়ে আমৃত্যু কারাদণ্ড পেয়ে দীর্ঘদিন ধরে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-১ এ বন্দি ছিলেন দেলাওয়ার হোসাইন সাইদী ৷
সেখানে থাকা অবস্থায় রোববার বিকেলে ৫টার দিকে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন তিনি ৷ এ সময় বুকে ব্যথা অনুভব করেছিলেন তিনি ৷ এরপরই তাকে হাসপাতালে নেওয়া হয় ৷

- Advertisement -

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.