খবরের চোখ
সব সময়

বিচারপতি নিয়ে বিরুপ মন্তব্য: দিনাজপুরের মেয়রকে আপিল বিভাগে তলব

0

- Advertisement -

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রায়কে কেন্দ্র করে আপিল বিভাগের বিচারপতি এম. ইনায়েতুর রহিমকে নিয়ে ইউটিউবে বিরুপ মন্তব্য করার ঘটনায় দিনাজপুর পৌরসভার মেয়র জাহাঙ্গীর আলমকে তলব করেছেন আপিল বিভাগ ৷

বৃহস্পতিবার (১৭ আগস্ট) আদালত অবমাননার অভিযোগে চার আইনজীবীর আবেদনের প্রেক্ষিতে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন ছয় বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন ৷

আগামী ২৪ আগস্ট দিনাজপুর পৌরসভার মেয়র জাহাঙ্গীর আলমকে আদালতে হাজির হতে নির্দেশ দেওয়া হয়েছে ৷ আদালত অবমাননার জন্য কেন শাস্তি দেওয়া হবে না, সে বিষয়ে তাকে কারণ দর্শাতে বলেছেন আপিল বিভাগ ৷

- Advertisement -

একইসঙ্গে ওই ভিডিও অপসারণ করতে বিটিআরসির চেয়ারম্যানকে নির্দেশ দেওয়া হয়েছে ৷

আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী শাহ মঞ্জুরুল হক ৷ রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন ৷

আবেদনকারী চার আইনজীবী হলেন, হারুন অর রশীদ, মাহফুজুর রহমান রোমান, মো. মনিরুজ্জামান রানা ও শফিক রায়হান শাওন ৷

দিনাজপুর পৌরসভার মেয়র জাহাঙ্গীর আলম বিএনপির রংপুর বিভাগের সহসাংগঠনিক সম্পাদক ৷

- Advertisement -

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.