খবরের চোখ
সব সময়

বিএনপির লাফালাফি গরুর হাটে গিয়ে শেষ: ওবায়দুল কাদের

0

- Advertisement -

ফাইল ছবি

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির লাফালাফি গোলাপবাগের গরুর হাটে গিয়ে শেষ হয়েছে ৷

- Advertisement -

শুক্রবার (২৫ আগস্ট) বিকেলে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশে তিনি এসব কথা বলেন ৷

সেতুমন্ত্রী বলেন, সব কমে গেছে, বিএনপির আন্দোলনের মরা গাঙে ঢেউ আর আসে না ৷ ভাঙা হাটে কেউ আসে না, বাজার ভেঙে গেছে ৷ বিএনপির বাজার ভাঙা হাটের মতো ভেঙে গেছে ৷

ওবায়দুল কাদের আরও বলেন, কি গর্জন ১০ তারিখে! ডিসেম্বরে নাকি খালেদা জিয়া ক্ষমতায় বসে দেশ চালাবে, তারেক রহমান বীরের বেশে দেশে ফিরবে ৷ কোথায় গেল লাফালাফি? এই লাফালাফি গোলাপবাগের গরুর হাটে গিয়ে শেষ ৷ তারপর পদযাত্রা থেকে শুরু করে মানববন্ধন ৷ এসব প্রোগ্রাম বিএনপি করে আন্দোলন জমানোর চেষ্টা করলো ৷

- Advertisement -

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.