খবরের চোখ
সব সময়

নবনিযুক্ত প্রধান বিচারপতি শপথ নেবেন মঙ্গলবার

0

- Advertisement -

দেশের ২৪ তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগপ্রাপ্ত আপিল বিভাগের বিচারপতি ও বাংলাদেশ বার কাউন্সিলের এনরোলমেন্ট কমিটির চেয়ারম্যান ওবায়দুল হাসান শপথ নেবেন আগামী মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) ৷ ওইদিন সকাল ১১টায় বঙ্গভবনে তাকে শপথ পাঠ করাবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ৷ এরই মধ্যে রাষ্ট্রপতির কার্যালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে ৷

রাষ্ট্রপতির প্রটোকল অফিসার মুহাম্মদ মামুনুল হক স্বাক্ষরিত প্রজ্ঞাপনের বিষয়টি সুপ্রিম কোর্ট প্রশাসনকে অবহিত করা হয়েছে ৷

- Advertisement -

বিচারপতি ওবায়দুল হাসান ১৯৫৯ খ্রিষ্টাব্দের ১১ জানুয়ারি নেত্রকোনা জেলার মোহনগঞ্জের এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন ৷ তার বাবা ড. মো. আখলাকুল হোসাইন আহমেদ ছিলেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ৷

বিচারপতি ওবায়দুল হাসান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএসএস, এমএসএস ও এলএলবি ডিগ্রি অর্জনের পর ১৯৮৬ খ্রিষ্টাব্দে আইনজীবী হিসেবে জেলা বারের সনদপ্রাপ্ত হন ৷ ১৯৮৮ খিষ্টাব্দে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের আইনজীবী এবং ২০০৫ খিষ্টাব্দে আপিল বিভাগের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন ৷

তিনি সহকারী অ্যাটর্নি জেনারেল এবং ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে ১৯৯৬-২০০১ মেয়াদে পাঁচ বছর দায়িত্ব পালন করেন ৷ তিনি হাইকোর্ট বিভাগে অতিরিক্ত বিচারপতি হিসেবে ২০০৯ খিষ্টাব্দের ৩০ জুন যোগদান করেন এবং ২০১১ খ্রিষ্টাব্দের ৬ জুন একই বিভাগে স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ লাভ করেন ৷

- Advertisement -

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.