খবরের চোখ
সব সময়

শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উদযাপিত

0

- Advertisement -

বাঙালির সমৃদ্ধির পথে এগিয়ে চলার বারিঘর, আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন নানা কর্মসূচির মধ্যদিয়ে উদযাপিত হয়েছে ৷

আজ বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) শেখ হাসিনার জন্মদিনটি উৎসব – মুখর পরিবেশে উদযাপন করেছে আওয়ামী লীগসহ সহযোগী সংগঠন এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো ৷

- Advertisement -

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সকালে ঢাকাসহ সারাদেশে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আলোচনা সভা, রক্তদান কর্মসূচি, বৃক্ষরোপণ, কেক কাটা, বস্ত্র বিতরণ, খাদ্য বিতরণ, আনন্দ র‍্যালী ও শোভাযাত্রা বের করা হয় ৷ জেলা, উপজেলা, মহানগর পৌর ও ইউনিয়ন পর্যায়েও একই কর্মসূচি উদযাপিত হয় ৷
১৯৪৭ সালের এই দিনে তিনি গোপালগঞ্জের মধুমতি নদী বিধৌত টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন ৷ শেখ হাসিনা স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছার জ্যেষ্ঠ কন্যা ৷ বর্তমানে তিনি জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগদান উপলক্ষে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন ৷

এদিকে ঈদে মিলাদুন্নবী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে আওয়ামী লীগ ৷

- Advertisement -

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.