বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, একটা বিষয়ে আলোচনা বা সংলাপ হতে পারে ৷ এছাড়া আর কোনো আলোচনা বা সংলাপ হবে না ৷
আর সেটা হচ্ছে ‘নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের বিষয়ে ৷’
বুধবার (১১ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন ৷
ফখরুল বলেন, আওয়ামী লীগ সরকার যদি ঘোষণা দেয় নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের বিষয়ে তারা আলাপ করবে তাহলে আমরা তাদের সঙ্গে সংলাপে বসবো ৷
তিনি আরো বলেন, বর্তমানে সকল প্রাক নির্বাচনী পর্যবেক্ষকরা দেশে আছেন তারা আগামী নির্বাচনের পর্যবেক্ষক পাঠাবে কি পাঠাবে না সে বিষয়ে কথা বলছেন ৷ দেশে নির্বাচনী কোন পরিবেশ পরিস্থিতি আছে কি না সেটা দেখার জন্য তারা এসেছেন ৷
আমাদের খসরু সাহেব তাদেরকে পরিস্কারভাবে বলে দিয়েছেন, নিরপেক্ষ তত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা দেওয়া ছাড়া, এ অবস্থায় দেশে কোন নির্বাচন হতে পারে না ৷
ফখরুল বলেন, সরকার দেশকে সাংঘর্ষিক অবস্থার দিকে নিয়ে যাচ্ছে ৷ সরকারের লক্ষটকি হচ্ছে একটা সাংঘর্ষিক অবস্থা সৃষ্টি করে আবার সেই আগের ১৪ এবং ১৮ সালের মতন নির্বাচন করা ৷ একতরফা ভোটার ছাড়া কোনো ভোটার থাকবে না ৷ এটা এবার আর সম্ভব হবে না ৷