খবরের চোখ
সব সময়

আওয়ামী লীগের শান্তি সমাবেশ আজ

0

- Advertisement -

টানা কর্মসূচির অংশ হিসেবে আজ শান্তি সমাবেশ করবে ক্ষমতাসীন আওয়ামী লীগ ৷ সমাবেশটি গতকাল হওয়ার কথা থাকলেও তা একদিন পেছানো হয়েছিল ৷

বৃহস্পতিবার (১২ অক্টোবর) বিকেল ৩টায় রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হবে ৷

- Advertisement -

‘শান্তি ও উন্নয়ন’ নামে এই সমাবেশের আয়োজন করেছে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ৷ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এতে প্রধান অতিথি হিসেবে যোগ দেওয়ার কথা রয়েছে ৷

এ ছাড়া আওয়ামী লীগের প্রথম সারির বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতা ও মহানগর দক্ষিণের নেতারা এ সমাবেশ যোগ দেবেন ৷

- Advertisement -

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.