প্রধানমন্ত্রী শেখ হাসিনার খুলনায় জনসভার নির্ধারিত তারিখের আবারো পরিবর্তন করা হয়েছে ৷ জনসভাটি ১১ নভেম্বরের পরিবর্তে ১৩ নভেম্বর খুলনার সার্কিট হাউস মাঠে অনুষ্ঠিত হবে ৷
ওই দিন সার্কিট হাউজ মাঠে আওয়ামী লীগের জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ৷ এর আগে জনসভাটি ৯ নভেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ৷
আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন গণমাধ্যমে জানান, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কাজের কারণে ১১ নভেম্বরের পরিবর্তে প্রধানমন্ত্রীর জনসভা ১৩ নভেম্বর অনুষ্ঠিত হবে ৷
আওয়ামী লীগ নেতারা জানান, প্রথমে প্রধানমন্ত্রীর খুলনায় আসার কথা ছিল ৯ নভেম্বর ৷
পরবর্তীতে দুদিন তারিখ পিছিয়ে ১১ নভেম্বর নির্ধারণ করা হয় ৷ বুধবার আরো দুদিন পিছিয়ে ১৩ নভেম্বর নির্ধারণ করা হয় ৷