খবরের চোখ
সব সময়

ভারত থেকে আলু আমদানি শুরু

0

- Advertisement -

দেশের বাজারে আলুর দাম স্বাভাবিক রাখতে ভারত থেকে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আলু আমদানি শুরু হয়েছে ৷

শুক্রবার (৩ নভেম্বর) প্রথম দিনে ভারতীয় ৭ ট্রাকে ১৮০ টন আলু আমদানি হয়েছে ৷
ভারত থেকে সব মিলিয়ে আলু আমদানিতে খরচ পড়ছে ২৭ থেকে ২৭ টাকার মতো ৷

- Advertisement -

এদিকে আমদানির ফলে দেশি আলুর দামও কমতে শুরু করেছে ৷ বর্তমানে ভারত থেকে আমদানিকৃত সাদা স্টিক আলু ৩৪ টাকা এবং লাল স্টিক আলু ৩৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে ৷
ভারত থেকে আলু আমদানি অব্যাহত থাকলে দাম আরো কমবে বলে জানান ব্যবসায়ীরা ৷ দাম কমাতে কিছুটা স্বস্তি ফিরেছে সাধারণ ক্রেতাদের মাঝে ৷

হিলি স্থলবন্দর উদ্ভিদ সঙ্গনিরোধ কেন্দ্রের উপসহকারী কর্মকর্তা ইউসুফ আলী সাংবাদিকদের বলেন, হিলি স্থলবন্দরর ৩০ আমদানিকারক ২৫ হাজার টন আলু আমদানির অনুমতি পেয়েছেন ৷ এর প্রেক্ষিতে এই বন্দর দিয়ে ভারত থেকে আলু আমদানি শুরু হয়েছে ৷ আইপি দেখে মান যাচাই করে সার্টিফিকেট প্রদানের মাধ্যমে আলু ছাড়া হবে ৷

- Advertisement -

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.