খবরের চোখ
সব সময়

কিশোরগঞ্জে গরীব অসহায় প্রতিবন্ধী পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ এমপি আদেলের

0

- Advertisement -

সরকার সালাউদ্দিন সুমন:

নীলফামারীরর কিশোরগঞ্জে ৪০টি গরীব অসহায় ও প্রতিবন্ধী পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ করেছন নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য,জাতীয়পার্টির ভাইস চেয়ারম্যান ও জেলা জাতীয় পাটির সভাপতি আহসান আদেলুর রহমান আদেল।

- Advertisement -

কিশোরগঞ্জে এমপি আদেলের উদ্যোগে ৪০টি অসহায় ও প্রতিবন্ধী পরিবারের মধ্যে ৫০ ব্যান্ডিল ঢেউটিন ও নগদ অর্থ তিন হাজার টাকা করে বিতরণ করেন।
বৃহস্পতিবার উপজেলা পরিষদ চত্বরে এসব ত্রাণ অসহায় ও প্রতিবন্ধী পরিবারের মাঝে বিতরণ করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ উপজেলা পরিষদেও সাবেক চেয়ারম্যান ও জেলা জাতীয় পার্টির সিনিয়র সহ সভাপতি উপজেলা জাতীয় পার্টির আহবায়ক রশিদুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার নুর-ই আলম সিদ্দিকী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রাশেদুল ইসলাম রাশেদসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

- Advertisement -

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.