কাওছার হামিদ কিশোরগঞ্জ উপজেলা প্রতিনিধি:
নীলফামারীর কিশোরগঞ্জে গতকাল বুধবার হায়েনার কামড়ে এক ব্যক্তি আহত হয়েছে। আহত ব্যক্তি নাম আব্দুল করিম (৭০) কিশোরগঞ্জ উপজেলার মাগুড়া এম আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মুন্সিপাড়া গ্রামে তার বাড়ী। আহত আব্দুল করিম জানান দুপুরে দুই নাতিকে নিয়ে খাবার কেনার জন্য দোকানে যাই। দোকান থেকে ফেরার পথে ধানক্ষেত দিয়ে বাড়ী আসার পথে হঠাৎ করে কুকুর আকৃতির একটি অচেনা প্রাণী লাফ দিয়ে আমার পেটে কোমড়ে এবং হাতে কামড় দিয়ে পালিয়ে যায়। চিৎকার দিলে এলাকাবাসী ছুটে এসে উদ্ধার করে বাড়িতে নিয়ে যান। স্থানীয় লোকজন ও আব্দুল করিমের ভাষ্যমতে এটি কুকুর নয় বলে ধারণা করেন। তবে কিছুদিন আগে রংপুরের বিভিন্ন এলাকায় এই ধরনের একটি প্রাণীর সন্ধান পাওয়া যায়। সেখান থেকে অনেকে ধারণা করছেন,এটি ডোরাকাটা হায়েনা হবে।