খবরের চোখ
সব সময়

শিগগিরই তফসিল ঘোষণা করা হবে : সিইসি

0

- Advertisement -

শিগগিরই তফসিল ঘোষণা করা হবে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল ৷

তিনি বলেছেন, নির্দিষ্ট সময়ে নির্বাচন করতে আমাদের বাধ্যবাধকতা রয়েছে ৷ সে অনুযায়ী আমরা খুব দ্রুত তফসিল ঘোষণা করবো ৷

- Advertisement -

বৃহস্পতিবার (৯ নভেম্বর) দুপুরে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সাথে সাক্ষাৎ শেষে তিনি এ কথা বলেন ৷

এদিকে বেলা ১১টা ৫২ মিনিটে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বে চার নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশন সচিব বঙ্গভবনে প্রবেশ করেন ৷

এর আগে, বুধবার (৮ নভেম্বর) নির্বাচন কমিশন সচিব মো: জাহাঙ্গীর আলম বলেন, সম্পূর্ণরুপে নির্বাচনের তফসিল ঘোষণার মতো পরিবেশ রয়েছে ৷ নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন আয়োজনে ইসি বদ্ধপরিকর ৷ এ বিষয়ে সিইসি বারবার বলেছেন ৷ সব প্রস্তুতি গুছিয়ে আনা হয়েছে ৷ নভেম্বরের প্রথমার্ধে (দ্বিতীয় সপ্তাহ) দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হবে ৷

- Advertisement -

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.