সরকার সালাহউদ্দীন সুমন,বিশেষ প্রতিনিধি:
বুধবার(১৫ নভেম্বর)সন্ধ্যা ৭টায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ৭ জানুয়ারি ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। তফসিল ঘোষণার পরপর স্বাগত জানিয়ে গংগাচড়া উপজেলা আনন্দ মিছিল করেছে আওয়ামী লীগ।
সন্ধ্যায় উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন এবং সাধারণ সম্পাদক, আজিজুল ইসলাম পাঠানের নেতৃত্বে জিরো পয়েন্ট প্রধান সড়কে ৫০০ নেতাকর্মীকে নিয়ে আনন্দ মিছিল করেন।
এ সময় উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বুলবুল আহমেদ,আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি, ইখলাস উদ্দিন লিখন,সাধারণ সম্পাদক, মামুনুর রশিদ মামুন,উপজেলা ছাত্রলীগের সভাপতি,কাওসার হোসেন নয়ন,সাধারণ সম্পাদক জি এম শাহজালাল।
উপজেলা আওয়ামী লীগ নেতারা জানান,আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের নিয়ে আনন্দ মিছিল করার সিদ্ধান্ত হয়েছে।