সরকার সালাহউদ্দীন সুমন:
নীলফামারীর ডোমারে মাসুদ রানা নামে ১৬ মাস বয়সী এক শিশুর পুকুরের পানিতে ডুবে মৃত্যু হয়েছে।
রবিবার (১৯ নভেম্বর) দুপুরে বোড়াগাড়ী ইউনিয়নের পশ্চিম বোড়াগাড়ী আলশিয়া পাড়ায় এ ঘটনা ঘটে।নিহত শিশু ওই গ্রামের জামিরুল ইসলামের ছেলে।
নিহতের দাদী জানায়, বাড়ীর পাশে ধান ক্ষেতে কাজ করছি। মাসুদ ও আমার আরেক ছেলের তিন বছর বয়সী শিশু পুত্রের সাথে খেলছিল। সেসময় বাড়ীর পাশের জমিতে ট্রাক্টর দিয়ে হালচাষ হচ্ছে,তারা ট্রাক্টর দেখছে। ছেলেটি কখন যে পুকুরের পানিতে পড়েছে বুঝতে পারিনি। যোহরের আযানের পর দেখতে পাই মাসুদ পুকুরের পানিতে ভেসে আছে। আমি চিৎকার করলে প্রতিবেশীরা ছুটে আসে। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
বোড়াগাড়ী ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম রিমুন মৃত্যুর নিশ্চিতটি করেন।