খবরের চোখ
সব সময়

স্বামী মোবাইল ফোনে তালাক প্রদানের হুমকি দেওয়ায় স্ত্রীর আত্মহত্যা

0

- Advertisement -

সরকার সালাহউদ্দীন সুমন:

- Advertisement -

নীলফামারীর কিশোরগঞ্জে পারিবারিক কলহে এক সন্তানের জননী আফিয়া আক্তার আরভী নামে এক কলেজ ছাত্রীর আত্মহত্যার ঘটনা ঘটেছে।খামার গাড়াগ্রাম বিএসপাড়ায় তার বাবার বাড়ি থেকে পুলিশ লাশ উদ্ধার করে বুধবার সকালে জেলার মর্গে পঠিয়েছে।আরভী ওই এলাকার আনোয়ার হোসেনের মেয়ে ও নাটোর সরকারি কলেজের অনার্সের ছাত্রী।আরহাম নামে তার এক বছর বয়সের একটি ছেলে সন্তান রয়েছে।গাড়াগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় ওই কলেজ ছাত্রীর স্বামীর বাড়ি, স্বামী লাল মিয়া বাংরির বড় ছেলে দুদু মিয়া, বলে জানা গেছে।স্থানীয়রা জানান, এক সপ্তাহ আগে আরভী তার বাবার বাড়িতে আসে। স্বামীর সঙ্গে কলহ ও তাকে তালাক দিতে চাওয়ার বিষয়ে মাকে জানায়।মঙ্গলবার বিকালে শয়নকক্ষে সিলিং ফ্যানে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেয়। পরে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ থানায় নিয়ে যায়। কিশোরগঞ্জ থানার এসআই রবিউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

- Advertisement -

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.