খবরের চোখ
সব সময়

আওয়ামী লীগের ৬৯ আসনে প্রার্থী চূড়ান্ত: ওবায়দুল কাদের

রংপুর ও রাজশাহী বিভাগের ৬৯ আসনে আওয়ামী লীগের প্রার্থী চূড়ান্ত করা হয়েছে

0

- Advertisement -

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য রংপুর ও রাজশাহী বিভাগের ৬৯ আসনে আওয়ামী লীগের প্রার্থী চূড়ান্ত করা হয়েছে ৷ বেশ কয়েকজন বর্তমান সংসদ সদস্য বাদ পড়েছেন বলে গণমাধ্যমে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ৷

- Advertisement -

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) দুপুর সোয়া দুইটার দিকে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা শেষে তিনি এ কথা জানান ৷

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, রাজশাহী এবং রংপুর বিভাগের প্রার্থী চূড়ান্ত করা হয়েছে ৷ বিভিন্ন বিষয় বিবেচনায় নিয়ে আওয়ামী লীগের মনোনয়নে এবার বেশ কয়েকজন বর্তমান সংসদ সদস্য বাদ পড়েছেন ৷ প্রার্থী বাছাইয়ে জনগণের কাছে গ্রহণযোগ্যতাকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে ৷ ২৫ নভেম্বরের আগেই দলীয় প্রার্থীদের নামের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে ৷

- Advertisement -

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.