খবরের চোখ
সব সময়

নীলফামারীতে দুই গৃহবধূর মরদেহ উদ্ধার

0

- Advertisement -

সালাউদ্দিন সুমন বিশেষ প্রতিনিধি:
নীলফামারীতে পৃথক ঘটনায় রশিদা বেগম(৪০)আফিয়া আক্তার আরভী(২৪)নামে দুই গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২২ নভেম্বর) ডিমলা ও কিশোরগঞ্জ উপজেলা থেকে দুজনের মরদেহ উদ্ধার করা হয়।

ডিমলা উপজেলার দক্ষিণ ঝুনাগাছ চাপানি ধুমপাড়ার হামিদুলের স্ত্রী রশিদা বেগম(৪০) ও তিন সন্তানের জননী ছিলেন।

- Advertisement -

স্থানীয়রা জানায়,পারিবারিক কলহের জেরে নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

এবিষয়ে ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) দেবাশীষ রায় সাংবাদিকদের বলেন,মৃত্যুর কারন জানার জন্য কালকে লাশ মর্গে পাঠানো হবে। এখনো পরিবার পক্ষ থেকে কোন অভিযোগ পাইনি।

অন্যদিকে কিশোরগঞ্জ উপজেলার গ্রাড়াগ্রাম এলাকার আনোয়ার আলীর মেয়ে আফিয়া আক্তার আরভী।

স্থানীয়রা জানায়, আফিয়া আক্তার আরভী এক সপ্তাহ আগে কলেজ ছাত্রী বাড়িতে আসেন। স্বামীর সঙ্গে কলহের বিষয় মাকে জানায়। স্বামী তাকে তালাক দিতে চায়। পরে আজ বিকালে শয়নকক্ষের সিলিং ফ্যানে ওড়না পেচিয়ে গলায় ফাস দেয়।পরে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। অন্যদিকে ডিমলা উপজেলার রশিদা বেগম পারিবারিক কলহের জেরে গলায় ফাস দিয়ে আত্মহত্যা করেছেন।

- Advertisement -

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.