সরকার সালাহউদ্দীন সুমন বিশেষ প্রতিনিধি:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী ২ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বর্তমান সংসদ সদস্য ও সাবেক সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর। তার মনোনয়ন নিশ্চিত হওয়ায় নীলফামারীর সদর উপজেলার সর্বক্ষেত্রে আওয়ামী লীগ ও সাধারণ মানুষের মধ্যে রোববার রাতে আনন্দ মিছিলের মহোৎসব শুরু হয় ৷
গতকাল রোবাবার (২৬ নভেম্বর) রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে নৌকার এ প্রার্থীর নাম ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
উল্লেখ্য,এরআগে নীলফামারী ২ আসন থেকে ২০০১, ২০০৮ এবং ২০১৪ সালে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন। ১০ম জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে বাংলাদেশ আওয়ামী লীগ সরকার গঠন করার পর মন্ত্রীসভায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন তিনি। ২০১৮ সালের একাদশ নির্বাচনে তিনি একই আসন থেকে পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হন।