খবরের চোখ
সব সময়

নির্বাচনে সেনা মোতায়েনের সম্ভাবনা রয়েছে: ইসি আলমগীর

বিএনপি যদি নির্বাচনে আসতে চায়,তাহলে নির্বাচন পিছিয়ে দেওয়া হতে পারে

0

- Advertisement -

মাদারীপুর প্রতিনিধি:
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সেনা বাহিনী মোতায়েনের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর ৷

তিনি জানান,আগের জাতীয় নির্বাচনে যেহেতু সেনাবাহিনী মোতায়েন ছিল, সেহেতু এবারের জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের সম্ভাবনা রয়েছে ৷ সেভাবে প্রস্তুতি নিচ্ছে কমিশন ৷ তবে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি ৷

মঙ্গলবার (২৮ নভেম্বর) সকালে মাদারীপুরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে রিটার্নিং কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন ৷

- Advertisement -

নির্বাচন কমিশনার আরও বলেন, নির্বাচন সুষ্ঠু করার জন্য সব ধরনের প্রস্তুতি নিয়েছে কমিশন ৷ ভোটার তালিকা ও ভোটকেন্দ্র প্রস্তুত, নির্বাচনী সরঞ্জাম ঠিক করা হয়েছে ৷ এমনকি রিটার্নিং কর্মকর্তাদের প্রশিক্ষণও হয়েছে ৷

তিনি আরো বলেন, নির্বাচনে অংশ নিতে বিএনপিকে আহবান জানানো হচ্ছে ৷ এখনো বলা হচ্ছে ৷ শুধু বিএনপিই নয়, ৪৪টি রাজনৈতিক দলকে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে আহবান জানিয়েছে নির্বাচন কমিশন ৷ যদি নির্বাচনে আসতে চায়,তাহলে নির্বাচন পিছিয়ে দেওয়া হতে পারে ৷

এসময় মাদারীপুর জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা, পুলিশ সুপারসহ অনেকেই উপস্থিত ছিলেন ৷ ছবি সংগৃহীত

- Advertisement -

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.