খবরের চোখ
সব সময়

স্বতন্ত্র প্রার্থী হতে উপজেলা চেয়ারম্যান থেকে পদত্যাগ করলেন আওয়ামী লীগ নেতা

0

- Advertisement -

সরকার সালাহউদ্দীন সুমন বিশেষ প্রতিনিধি:

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী ৪ আসনে স্বতন্ত্র প্রার্থী হতে উপজেলা চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেছেন সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোখছেদুল মোমিন ৷

- Advertisement -

বুধবার(২৯ নভেম্বর) সকালে পদত্যাগপত্র জমা দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন মোখছেদুল মোমিন।

তিনি জানান,আমি পদত্যাগপত্র উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর জমা দিয়েছি । নীলফামারী ৪ আসনে জয়লাভের আশা নিয়ে নির্বাচন করছি।

বর্তমানে সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করছেন তিনি ৷

- Advertisement -

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.