সরকার সালাহউদ্দীন সুমন বিশেষ প্রতিনিধি:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী ৪ আসনে প্রার্থী হতে মনোনয়ন নিয়েছেন সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোখছেদুল মোমিন।
বুধবার (২৯ নভেম্বর)দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে মনোনয়ন সংগ্রহ করেছেন। এর আগে তিনি উপজেলা চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন।
এবিষয়ে মোখছেদুল মোমিন বলেন, আমি জনগনের পাশে ছিলাম তারাও আমার পাশে আছে। এখনো কিশোরগঞ্জ সৈয়দপুরের মানুষ আমার দিকে তাকিয়ে আছে। আমি আশাবাদী ভোটে নির্বাচিত হয়ে জনগণের সেবা করতে পারব৷
প্রসঙ্গত, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেতে সব ধরনের প্রস্তুতি নিয়েছিলেন তিনি।তবে নীলফামারী ৪ (কিশোরগঞ্জ সৈয়দপুর) আসনে দলীয় মনোনয়ন পেয়েছেন বীরমুক্তিযোদ্ধা জাকির হোসেন বাবুল।