খবরের চোখ
সব সময়

গংগাচড়ায় নির্বাচনী জনসভা পরিণত হয়েছে জনসমুদ্রে

0

- Advertisement -

রানু মিয়া,রংপুর প্রতিনিধি:

- Advertisement -

বাংলাদেশ-১৯ রংপুর-১ আসনে গংগাচড়ায় স্বতন্ত্র দুই প্রার্থীর নির্বাচনী পথসভা একই দিনে ডাকা হয়েছে। গংগাচড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের পার্শ্বে পথসভা পরিচালনা করছেন স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব মশিউর রহমান রাঙ্গা (ট্রাক প্রতিক), অন্যদিকে গংগাচড়া মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের পিছনে পথসভা পরিচালনা করছেন স্বতন্ত্র প্রার্থী জনাব আসাদুজ্জামান বাবলু(কেটলি প্রতিক)।
তবে উক্ত দুই পথসভা পরিনত হয়েছে জনসভায়। পুরো গংগাচড়া বাজার এলাকা কানায় কানায় পূর্ণ হয়েছে জনগনে। উক্ত দুই পথসভা পরিদর্শনে দেখা যায় যে, কেটলি মার্কার পথসভার জনগনের উপস্থিতির হার ট্রাক মার্কার পথসভার জনগণের প্রায় ৭০ ভাগ বেশী। কয়েকজন পথচারির সাথে কথা বললে তারা জানায়, জনগণের সমর্থনের দিক থেকে প্রায় ৭০ ভাগ এগিয়ে রয়েছে কেটলি প্রতিক নিয়ে জনাব আসাদুজ্জামান বাবলু।

- Advertisement -

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.