খবরের চোখ
সব সময়

২৯৭ কোটি টাকা দুর্নীতি মামলায় জিকে শামীমের জামিন

0

- Advertisement -

জ্যেষ্ঠ প্রতিবেদক:

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বিতর্কিত ঠিকাদার জিকে শামীমকে জামিন দিয়েছেন হাইকোর্ট বিভাগ ৷

তার জামিন প্রশ্নে জারি করা রুল মঞ্জুর করে
বৃহস্পতিবার (৪ জানুয়ারি) বিচারপতি এ এস এম আব্দুল মোবিন ও বিচারপতি মো. মাহমুদ হাসান তালুকদারের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন ৷

- Advertisement -

আদালতে জামিন আবেদনের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী শাহ মঞ্জুরুল হক ৷ দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. খুরশীদ আলম খান ৷

এ জামিন আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদন করা হবে বলে জানিয়েছেন আইনজীবী খুরশীদ আলম খান ৷

জিকে শামীমের আইনজীবী শাহ মঞ্জুরুল হক জানান, জিকে শামীম ৪ বছর ৩ মাস ধরে কারাগারে ৷ এ মামলায় সর্বনিম্ন সাজা ৩ বছর ৷ আর সর্বোচ্চ সাজা ১০ বছর ৷ অর্থাৎ সর্বনিম্ন সাজা ভোগ করেছেন তিনি ৷ তাছাড়া একই অভিযোগে আরেক মামলায় তাকে ১০ বছর কারাদণ্ড দেওয়া হয়েছে ৷ এসব যুক্তিতে রুলটি অ্যাবসুলেট (মঞ্জুর) ঘোষণা করে তাকে নিয়মিত জামিন দেওয়া হয়েছে ৷ তবে এ মামলায় জামিন পেলেও অন্য মামলায় দন্ডিত জিকে শামীমের এখনই কারামুক্তি মিলছে না ৷

উল্লেখ্য, ২০১৯ সালের ২১ অক্টোবর জিকে শামীম ও তার মা আয়েশা আক্তারের বিরুদ্ধে ২৯৭ কোটি ৮ লাখ ৯৯ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে এ মামলা করেন দুদকের উপ-পরিচালক মো. সালাউদ্দিন ৷

- Advertisement -

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.