খবরের চোখ
সব সময়

৬ ও ৭ জানুয়ারি হরতালের ডাক বিএনপির

0

- Advertisement -

সরকারের পদত্যাগ এবং ভোট বর্জনসহ এক দফা দাবিতে ৪৮ ঘন্টার হরতালের ডাক দিয়েছে বিএনপি ৷ আগামী ৬ জানুয়ারি শনিবার ও ৭ জানুয়ারি রোববার এ কর্মসূচি পালন করবে দলটি ৷

আজ বৃহস্পতিবার (৪ জানুয়ারি) বিকেলে জরুরি ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এ কর্মসূচি ঘোষণা করেন ৷

- Advertisement -

রুহুল কবির রিজভী বলেন, শনিবার ভোর ৬টায় থেকে সোমবার ভোর ৬টা পর্যন্ত হরতাল কর্মসূচি পালন করা হবে ৷

এর আগে দুপুরে এক সংবাদ সম্মেলনে শুক্রবার সারাদেশে মিছিল এবং গণসংযোগ কর্মসূচির ঘোষণা দেন রিজভী ৷

- Advertisement -

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.