বুলবুল আহাম্মেদ (জ্যেষ্ঠ প্রতিবেদক) :
আবারো জাতীয় সংসদের স্পিকার হচ্ছেন ড. শিরীন শারমিন চৌধুরী ৷ দ্বাদশ জাতীয় সংসদের সংখ্যাগরিষ্ঠ দল আওয়ামী লীগ তাকে নতুন সংসদের স্পিকার হিসেবে মনোনীত করেছে ৷
বুধবার (১০ জানুয়ারি) দ্বাদশ জাতীয় সংসদের আওয়ামী লীগের সংসদীয় দলের সভায় তাকে স্পিকার হিসেবে মনোনীত করা হয় ৷
জাতীয় সংসদের নবম তলায় এ সভা অনুষ্ঠিত হয় ৷
সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ৷
সংসদীয় দলের সভা শেষে আওয়ামী লীগের সংসদ সদস্য তানভীর শাকিল জয় সাংবাদিকদের এ কথা জানান ৷
ড. শিরীন শারমিন চৌধুরী এর আগে দশম ও একাদশ জাতীয় সংসদের স্পিকার ছিলেন ৷