খবরের চোখ
সব সময়

প্রথমবার মন্ত্রিসভায় ডাক পেলেন যারা

0

- Advertisement -

সাজেদুল ইসলাম লুলু(নিজস্ব প্রতিবেদক):

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২২২ আসনে জয়লাভ করে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে টানা চতুর্থবারের মতো সরকার গঠন করতে যাচ্ছে আওয়ামী লীগ। আজ শপথ নিয়েছেন ২৯৭ জন সংসদ সদস্য। এরই মধ্যে প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনাকে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

এছাড়া মন্ত্রিসভার সদস্য হিসেবে ৩৬ জনের নাম মন্ত্রিপরিষদ বিভাগকে দেওয়া হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে যারা মন্ত্রী হতে যাচ্ছেন তাদের সবাইকে বৃহস্পতিবার (১০ জানুয়ারি) শপথ নিতে আসার জন্য ফোন দেওয়া হয়েছে।

প্রথমবার মন্ত্রিসভায় যারা ডাক পেলেন তারা হলেন-

- Advertisement -

আ ফ ম বাহাউদ্দিন নাছিম, নাজমুল হাসান পাপন, ড. সেলিম মাহমুদ, জিয়াউদ্দিন আহমেদ, সাবের হোসেন চৌধুরী, মো. এ আরাফাত, আবুল কালাম আজাদ, সাজ্জাদুল হাসান, আব্দুর রহমান, মেজর জেনারেল (অব.) আবদুস সালাম, কুজেন্দ্র লাল ত্রিপুরা, র আ ম উবায়দুল মোকতাদির, মো. আব্দুর শরীফ।

আরও নতুন নাম আসছে…

ইতিমধ্যে নতুন মন্ত্রিসভার সদস্যদের জন্য প্রাথমিকভাবে ৪০টি গাড়ি হস্তান্তরের জন্য প্রস্তুত করেছে সরকারি যানবাহন অধিদপ্তর। পাশাপাশি অতিরিক্ত আরও পাঁচটি গাড়ি প্রস্তুত রাখা হয়েছে, যাতে চাওয়ামাত্রই দেওয়া যায়।

গত ৭ জানুয়ারি সারাদেশে নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ এবারও নিরঙ্কুশ জয়লাভ করে। আওয়ামী লীগ ২২২টি আসন এবং স্বতন্ত্র ৬২টি আসন, জাতীয় পার্টি ১১টি আসন, শরিকজোট দুটি আসন, বাংলাদেশ কল্যাণ পার্টি একটি আসন পায়।

- Advertisement -

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.