মারুফ শাহ:
দ্বাদশ জাতীয় সংসদে অর্থমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন আবুল হাসান মাহমুদ আলী ৷ যিনি দশম জাতীয় সংসদে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন ৷
বৃহস্পতিবার (১১ জানুয়ারি) ২৫ জন মন্ত্রী ও ১১ জন প্রতিমন্ত্রীকে নিয়োগ দিয়ে নতুন এই মন্ত্রিসভা গঠন করা হয়েছে ৷ সন্ধ্যায় বঙ্গভবনে তাদের শপথ পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ৷
নতুন মন্ত্রিসভায় ঠাঁই পাওয়াদের মধ্যে একজন আবুল হাসান মাহমুদ আলী ৷
আবুল হাসান কূটনীতিক থেকে রাজনীতির মাঠে এসে আওয়ামী লীগের সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পাশাপাশি শেখ হাসিনার সরকারের মন্ত্রীও হয়েছেন ৷ তিনি ২০০৮ সাল থেকে টানা চারবার আওয়ামী লীগের হয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন ৷