বাংলাদেশ আওয়ামী লীগের দুইবারের সংসদ সদস্য মোহাম্মদ এ আরাফাত এবার প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ৷ তাকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে ৷
শপথ নিয়ে তিনি আগের মতোই মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র বিরোধী অপশক্তির বিপক্ষে লড়াই অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন ৷
বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন ৷
আরাফাত বলেছেন, প্রধানমন্ত্রী আমাকে যোগ্য মনে করেছেন ৷ সেজন্য তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন ৷
তিনি আরও বলেন, আমি যে পদেই থাকি না কেন, মুল যুদ্ধ তো আসলে মুক্তিযুদ্ধ বিরোধী অপশক্তির বিরুদ্ধে ৷ পাশাপাশি গনতন্ত্র বিরোধী অপশক্তির বিপক্ষে ৷ আমার লড়াইটা সব সময় ওই জায়গায় থাকে ৷