স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন টেকনোক্র্যাট কোটায় নিয়োগ পাওয়া মন্ত্রী সামন্ত লাল সেন ৷ বিদায়ী মন্ত্রিসভার স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের স্থান হয়নি নতুন মন্ত্রিসভায় ৷
সামন্ত লাল সেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন ৷
১৯৪৯ সালের ২৪ নভেম্বর হবিগঞ্জের নাগুরা গ্রামে জন্মগ্রহণ করেন সামন্ত লাল সেন ৷ তার বাবার নাম জিতেন্দ্র লাল সেন, যিনি সরকারি চাকরি করতেন ৷
সামন্ত লাল সেন্ট ফিলিপ হাইস্কুল থেকে ১৯৬৪ সালে মাধ্যমিক ও সুরেন্দ্রনাথ কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন ৷
১৯৭৩ সালে তিনি চট্রগ্রাম মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেন ৷