খবরের চোখ
সব সময়

২৮৫ শারীরিক প্রতিবন্ধীর প্রাথমিকে নিয়োগে হাইকোর্টের রায় রোববার

0

- Advertisement -

আদালত প্রতিবেদক:

২৮৫ শারীরিক প্রতিবন্ধী ব্যক্তির সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কোটার ভিত্তিতে নিয়োগে আনা রিটের ওপর রোববার (১৪ জানুয়ারি) রায় ঘোষণা করবেন উচ্চ আদালত ৷

বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আগামীকাল রোববারের কার্যতালিকায় রায় ঘোষণার জন্য মামলাটি ৩ নম্বর ক্রমিকে রাখা হয়েছে ৷

- Advertisement -

রীটকারীদের আইনজীবী মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ মিয়া আজ শনিবার সাংবাদিকদের এ কথা জানান ৷ এ আইনজীবী আরও জানান, তিনি বিনা পয়সায় প্রতিবন্ধীদের পক্ষে মামলাটি পরিচালনা করছেন ৷

২৮৫ শারীরিক প্রতিবন্ধী ব্যক্তির সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কোটার ভিত্তিতে নিয়োগে জারি করা রুলের ওপর গত ১১ ডিসেম্বর চূড়ান্ত শুনানি শেষে ১৪ জানুয়ারি রায় ঘোষণার জন্য দিন ধার্য করা হয় ৷

রীটে প্রতিবন্ধী কোটা থেকে নিয়োগ না দেয়ার বৈধতাকে চ্যালেঞ্জ করা হয় ৷ সেখানে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালককে বিবাদী (রেসপনডেন্ট) করা হয় ৷

মাহাবুব শেখ, আবু জাহিদ, ফাহিম মোহাম্মদ জাহাঙ্গীর, পার্থ প্রতিম, শাহজাহান শেখ, মনোয়ার হোসেন, আজিজুল ইসলামসহ মোট ২৪৫ প্রতিবন্ধী প্রার্থী হাইকোর্ট বিভাগে রীটটি করেন ৷

- Advertisement -

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.