সিনিয়র রিপোর্টার:
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রুমানা আলী বলেছেন, প্রতিশ্রুতি পূরণ করার ক্ষেত্রে আমি অগ্রাধিকার দেবো ৷ যে কাজগুলো বিগত দিনে হয়ে আসছে, সেগুলো তো আর থেমে থাকবে না, সামনের দিকে এগিয়ে যাবে ৷ সেই কাজগুলো আমারা সমান্তরালে এগিয়ে নিয়ে যাব৷
রোববার (জানুয়ারি ১৪) নবনিযুক্ত প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়ে প্রথমবারের মতো সচিবালয়ে এসে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি ৷
রুমানা আলী বলেন, আমি চেষ্টা করবো যাতে শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয়টা হয় ৷ যাতে সবাইকে একটা সুন্দর জায়গায় নিতে পারি ৷ কারণ, এটা তো জেনারেশন তৈরির একটা জায়গা ৷ সেখানে আমাদের স্মার্ট নাগরিক তৈরি করতে হবে ৷ কারণ স্মার্ট বাংলাদেশ গড়তে হলে আমাদের স্মার্ট নাগরিক দরকার ৷ সে জায়গা থেকে আমাদের কাজ শুরু হবে ৷
গাজীপুর -৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন রুমানা আলী ৷ মহান মুক্তিযুদ্ধের সংগঠক, টানা পাঁঁচবারের নির্বাচিত সংসদ সদস্য ও আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর প্রয়াত সদস্য অ্যাডভোকেট রহমত আলীর কন্যা রুমানা আলী ৷