খবরের চোখ
সব সময়

ময়মনসিংহ সিটিতে ভোট ৯ মার্চ

0

- Advertisement -

বুলবুল আহাম্মেদ:

আগামী ৯ মার্চ ময়মনসিংহ সিটি করপোরেশনে ভোট গ্রহণ অনুষ্ঠিত করবে নির্বাচন কমিশন ৷ আজ রোববার (২২ জানুয়ারি) ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন ৷

- Advertisement -

অশোক কুমার বলেন, ৯ মার্চ ময়মনসিংহ সিটির ভোট গ্রহণ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে ৷ কমিশন ওইভাবেই ফাইল অনুমোদন দিয়েছে ৷ যেকোনো সময় এ সিটি করপোরেশনের ভোটের আনুষ্ঠানিক তফসিল ঘোষণা করা হবে ৷

তিনি আরও বলেন, এই সিটিতে ইভিএমের মাধ্যমে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলবে ৷

এর আগে ২০১৮ সালের ১৪ অক্টোবর ময়মনসিংহ সিটি করপোরেশনের গেজেট প্রকাশিত হয় ৷ এরপর ১৬ অক্টোবর প্রশাসক নিয়োগ দেওয়া হয় ৷ ২০১৯ সালের ২৫ মার্চ সিটি নির্বাচনের তফসিল ঘোষণা করে কমিশন ৷ ৫ মে ভোট গ্রহণের তারিখ নির্ধারণ করা থাকলেও এই সিটির প্রথম ভোটে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র নির্বাচিত হয় ৷ ২০১৯ সালের ওই ভোটে কেবল কাউন্সিলর পদে নির্বাচন অনুষ্ঠিত হয় ৷

- Advertisement -

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.