দ্বাদশ জাতীয় সংসদের চীফ হুইপ হিসেবে মাদারীপুর -১ থেকে নির্বাচিত নূর-ই-আলম চৌধুরী এমপিকে নিয়োগ দেওয়া হয়েছে ৷
দ্যা বাংলাদেশ (হুইপ) অর্ডার, ১৯৭২ অনুযায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আজ এই নিয়োগ দেন ৷
সংসদ সচিবালয়ের মানব সম্পদ শাখা-১ এর সিনিয়র সচিব কে, এম, আব্দুস সালাম স্বাক্ষরিত এ সম্পর্কিত একটি প্রজ্ঞাপন জারি করা হয় আজ ৷
এছাড়া আলাদা একটি প্রজ্ঞাপনে আরও ৫ জনকে হুইপ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে ৷ নবনিযুক্ত হুইপগণ হলেন – ইকবালুর রহিম এমপি (দিনাজপুর -৩), আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি (জয়পুরহাট -২), মো. নজরুল ইসলাম বাবু এমপি ( নারায়ণগঞ্জ -২), সাইমুম সরওয়ার কমল এমপি (কক্সবাজার -৩) এবং মাশরাফি বিন মুর্তজা এমপি (নড়াইল -২) ৷