সরকার সালাউদ্দীন সুমন
আজ মঙ্গলবার ২৩ জানুয়ারি সকাল ১১ ঘটিকায় ফেনসিডিল বহনকারী জিয়ারুল রহমান (৩০) পিতা মতিয়ার রহমান গ্রাম কেতকিবাড়ি বিশুু প্রসাদপাড়া হাতীবান্ধা লালমনিরহাট তার ব্যবহৃত টিভিএস আরটিআর এপাচী ১৬০ সিসি মোটর সাইকেলযোগে ১৩৮ বোতল মাদকদ্রব্য ফেনসিডিল লালমনিরহাট জেলা হাতিবান্ধা থানা হতে নীলফামারীতে সরবরাহ করার উদ্দেশ্যে আসলে নীলফামারী থানাধীন চারা সাইফুল হাজি মার্কেট বাজার সংলগ্ন খালুয়ার ব্রিজের উপরে দূর্ঘটনায় কবলিত হলে উক্ত মোটর সাইকেলের ব্যাটারী ও তেলের ট্যাংকির প্লাসিকের কভার ভেঙ্গে ফেনসিডিলের কয়েকটি বোতল বের হয়ে রাস্তার উপর পড়ে গেলে স্থানীয় লোকজন তাকে আটক করে। উক্ত সংবাদের ভিত্তিতে অদ্য ইং ২৩/০১/২০২৪ তারিখ সকাল ১১ ঘটিকায় নীলফামারী থানা পুলিশের একটি আভিযানিক মোবাইল টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে সাক্ষী ও সাংবাদিকদের উপস্থিতিতে ধৃত আসামীর ব্যবহৃত মোটর সাইকেল হতে ১৩৮ বোতল মাদকদ্রব্য ফেনসিডিল উদ্ধার পূবর্ক জব্দ করা হয়। এ সময় তার ব্যবহৃত টিভিএস আরটিআর এপাচী ১৬০ সিসি মোটর সাইকেল জব্দ করা হয়।