খবরের চোখ
সব সময়

অবৈধ মজুতদারেরা যে দলের হোক, ছাড় পাবে না: খাদ্যমন্ত্রী

0

- Advertisement -

রাজশাহী প্রতিনিধি:

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, চালের দাম বৃদ্ধি কোনোভাবেই বরদাশত করা হবে না ৷ অবৈধ মজুতদার যে দলের হোক ছাড় পাবে না ৷

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) সকালে রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে ‘চালের বাজার নিয়ন্ত্রণে করণীয়’ শীর্ষক অংশীজনদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ হুঁশিয়ারি দেন ৷

খাদ্যমন্ত্রী বলেন, খাদ্যদ্রব্যের দাম নিয়ন্ত্রণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কঠোর ৷ আমরাও এ ব্যাপারে কঠোর অবস্থানে আছি ৷

- Advertisement -

তিনি আরও বলেন অবৈধ মজুতদারি যারা করে তারা যে দলেরই হোক আর যত শক্তিশালী লোকের আত্নীয় হোক, কাউকে ছাড় দেওয়া হবে না ৷

সাধন চন্দ্র বলেন, চালের দাম নিয়ন্ত্রণে সরকার জিরো টলারেন্স রয়েছে ৷ চালের দাম হঠাৎ বৃদ্ধির কোনো যুক্তিই গ্রহণযোগ্য নয় ৷

তিনি আরও বলেন, মিলমালিক ও ব্যবসায়ীরা ইচ্ছামতো চালের দাম নির্ধারণ করতে পারবে না ৷ যারা বাজার অস্থির করার চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করা হবে ৷

সাধন চন্দ্র মজুমদার বলেন, মিলগেটে বিক্রি করা চালের বস্তায় তারিখ ও দাম উল্লেখ করতে হবে ৷ চালের দাম নির্ধারণ করতে পারবে না ৷ যারা বাজার অস্থির করার চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করা হবে ৷ চালের দাম নিয়ন্ত্রণে সারাদেশে মনিটরিং জোরদার করা হয়েছে ৷

রাজশাহী বিভাগের কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীরের সভাপতিত্বে মতবিনিময় সভায় রাজশাহী -২ আসনের সংসদ সদস্য, খাদ্যসচিব, খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক, রাজশাহী রেঞ্জের ডিআইজি, মহানগর পুলিশ কমিশনার ঈ আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক সভায় বক্তব্যে দেন ৷

- Advertisement -

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.