খবরের চোখ
সব সময়

জার্মানি সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

0

- Advertisement -

ডেস্ক রিপোর্ট:

আগামী মাসের (ফেব্রুয়ারি) মাঝামাঝিতে জার্মানির মিউনিখ শহরে বসছে দুই দিনব্যাপী মিউনিখ সিকিউরিটি কনফারেন্স ৷ ওই সম্মেলনে যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৷ টানা চতুর্থ মেয়াদে সরকার গঠনের পর এটি প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর হতে যাচ্ছে ৷

- Advertisement -

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত জার্মান ও ফ্রান্সের রাষ্ট্রদূত সৌজন্যে সাক্ষাত করেন ৷ পরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রীর মিউনিখ সফরের বিষয়টি নিশ্চিত করেন মন্ত্রী ৷

পররাষ্ট্রমন্ত্রী বলেন, মিউনিখ সম্মেলনে যাওয়ার সিদ্ধান্তগ্রহণ করেছেন প্রধানমন্ত্রী ৷ প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক নিয়ে আমরা কাজ করছি ৷

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র বলছে, আগামী ১৫ ফেব্রুয়ারি ঢাকা থেকে মিউনিখের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে সরকার প্রধানের ৷ সব আনুষ্ঠানিকতা শেষে ১৮ ফেব্রুয়ারি দেশে ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর ৷

- Advertisement -

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.