আলু আমদানির খবরে হিলিতে দাম কমেছে
হিলি বন্দরে ৫০ জন আমদানিকারক ৩৫ হাজার মেট্রিক টন আলু আমদানির অনুমতি পেয়েছে
সাজেদুল ইসলাম লুলু(দিনাজপুর হিলি থেকে):
আলু আমদানির খবরে দিনাজপুরের হিলিতে দেশি আলুর দাম কমতে শুরু করেছে ৷ আকারভেদে ৩০ থেকে ৩৫ টাকা কেজি দরে আলু এখন খুচরা বিক্রি হচ্ছে ২৫ থেকে ৩০ টাকা কেজি প্রতি ৷ হঠাৎ আলুর দাম কমে যাওয়ায় খুশি সাধারণ ক্রেতা – বিক্রেতারা ৷
শনিবার (৩ জানুয়ারি) হিলি বাজার ঘুরে দেখা গেছে, এতোদিন যে আলু খুচরা বাজারে ৩০ থেকে ৩৫ টাকা প্রতি কেজি বিক্রি হতো এখন বিক্রি হচ্ছে ২৫ থেকে ৩০ টাকা প্রতি কেজি ৷
বিভিন্ন সূত্রে জানা যায়, দেশের বাজারে আলুর দাম স্বাভাবিক রাখতে আবারও ভারত থেকে আলু আমাদানির অনুমতি দিয়েছে সরকার ৷ হিলি বন্দরে ৫০ জন আমদানিকারক ৩৫ হাজার মেট্রিক টন আলু আমদানির অনুমতি পেয়েছে ৷
এদিকে ব্যবসায়ীরা বলেছেন, আলু আমদানির খবরে হিলি বন্দর বাজারে খুচরা ও পাইকারি বাজারে আলুর দাম কমে যাওয়ায় সাধারণ ক্রেতারা খুশি হয়েছে ৷