স্টাফ রিপোর্টার:
রাজধানীর মগবাজার ও আশপাশের এলাকা এবং যাত্রাবাড়ী ও কেরানীগঞ্জের আশেপাশের এলাকায় আজ বুধবার (২৮ ফেব্রুয়ারি) গ্যাস থাকবে না ৷ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ ৷
মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) দুটি আলাদা বিজ্ঞপ্তিতে তিতাস গ্যাস জানায়, ঢাকার এলিভেটেড এক্সপ্রেসওয়ের রুট এলাইনমেন্টের মধ্যে ইউটিলিটি প্রতিস্থাপন /অপসারণ প্রকল্পের আওতায় মগবাজার এলাকায় গ্যাস পাইপলাইনের জরুরি স্থানান্তর কাজ করা হবে ৷
এজন্য বুধবার সকাল ৯টা থেকে রাত ১২টা পর্যন্ত ১৫ ঘন্টা মগবাজার, নয়াটোলা, মধুবাগ, তেজগাঁও, হাতিরঝিল, মীরেরবাগ, গাবতলা, গ্রীনওয়ে, পেয়ারাবাগ, ইস্কাটন (দিলু রোড সংশ্লিষ্ট এলাকা) এলাকায় সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে ৷
অন্য এক বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্যাস পাইপলাইনের জরুরি কাজের জন্য বুধবার সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত পূর্ব জুরাইন, পোস্তগোলা, কদমতলী ক্যান্টমেন্ট, যাত্রাবাড়ী, মুরাদপুর, হাইস্কুল রোড,মাদ্রাসা রোড, কেরানিগঞ্জ, জিনজিরা এলাকায় গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে ৷
এছাড়া ওই সময়ে আশপাশের এলাকায় গ্যাসের চাপ কম থাকতে পারে ৷ সাময়িক অসুবিধার জন্য তিতাস কর্তৃপক্ষ গ্রাহকদের কাছে দু:খ প্রকাশ করেছে ৷