খবরের চোখ
সব সময়

ইরান দায়েশবিরোধী যুদ্ধে ইরাকের পাশে দাঁড়িয়েছিল: শিয়া আল-সুদানি

0

- Advertisement -

আন্তর্জাতিক ডেস্ক:

ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল- সুদানি বলেছেন, ইসলামি প্রজাতন্ত্র ইরান হচ্ছে তাদের নিকটতম প্রতিবেশী এবং উগ্র তাকফিরি সন্ত্রাসী-গোষ্ঠী দায়েশের বিরুদ্ধে লড়াইয়ের সময় ইরান ইরাকের পাশে দাঁড়িয়েছিল ৷

তিনি সন্ত্রাসবাদ- বিরোধী লড়াইয়ে ইরানের ভূমিকার প্রশংসা করে বলেন, নিকটতম এই প্রতিবেশীর সঙ্গে ইরাকের বহু অভিন্ন ক্ষেত্র রয়েছে ৷

আল রাফাদিয়ান সেন্টার ফর ডায়লগকে দেয়া এক সাক্ষাৎকারে শিয়া আল-সুদানি এসব কথা বলেন ৷
গতকাল (রোববার) তার এই সাক্ষাৎকার প্রকাশ হয়েছে ৷

- Advertisement -

সাক্ষাৎকারে তিনি সুস্পষ্ট করে বলেন, ইসলামি প্রজাতন্ত্র ইরান হচ্ছে আমাদের প্রতিবেশী এবং আমাদের মধ্যে ধর্মীয় ও সামাজিক ক্ষেত্রে বহু মিল রয়েছে ৷ শুধু তাই নয়, উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের বিরুদ্ধে লড়াইয়ে ইরান আমাদের পাশে দাঁড়িয়েছিল ৷

ইরাকি প্রধানমন্ত্রী বলেন, ইরাকের সরকার দেশের বিভিন্ন দল উপদলের মধ্যকার মতভেদ কমিয়ে আনার চেষ্টা করছে ৷

ইরাকে বিদেশি সেনা উপস্থিতির বিষয়ে শিয়া আল-সুদানি বলেন, যে সমস্ত কারণ ও প্রেক্ষাপটে ইরাকে আন্তর্জাতিক জোটের সেনা মোতায়েন করা হয়েছিল এখন তার সবকিছুই শেষ ৷ ফলে তার দেশে আর বিদেশি সেনা উপস্থিতির কোনো প্রয়োজন নেই ৷

সূত্র: পার্সটুডে

- Advertisement -

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.