খবরের চোখ
সব সময়

“সৃষ্টির মহাপুরুষ” ——————-অরিন্দম খালেদ

0

- Advertisement -

আপনার জন্মদিন আনন্দের,
আপনার জন্ম শত সবুজের, লাল অরুণোদয়ের,
আপনার জন্ম নিয়ত সৃষ্টির, সোনালি স্বপ্নের,
আপনার জন্ম শিশুর গায়ের মিষ্টি গন্ধ, মায়ের বুকের দুধের স্বাদ
আপনার জন্ম পাখির কলরব, ফুলের রং
আপনার জন্ম জলের কোমল অনুভব
আপনার জন্ম পবিত্রতার, শাপলা-শালুকের বিল
ফিঙের অবিরাম নৃত্য, দোয়েলের শিস
আপনার জন্ম মেঘদলের ভেসে যাওয়া
মেঠো বালকের ক্লান্তিহীন ছুটোছুটি
আপনার জন্ম স্নিগ্ধ জ্যোৎস্না, ভাঁটফুলে ভ্রমর ছন্দময়ী
মাটির বুকে ঝিঁ ঝিঁ পোকা, আলু সিদ্ধ গরম ভাতে ঘি।
আপনার জন্ম স্বাধীনতার, সোনার বাংলাদেশ
ভোরের হাওয়ায় দুলছে যে ধান, উড়ছে যেন কেশ।

- Advertisement -

আপনার জন্ম ভালোবাসার, নিত্য আনন্দের
নানা বর্ণ, নানা মতে সবাই আছেন সুখে
অসত্য অধর্মকে তাই দিয়েছিলেন রুখে।

- Advertisement -

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.