বুলবুল আহম্মেদ:
জাতীয় সংসদের ঝিনাইদহ -১ আসনে উপনির্বাচনের সিদ্ধান্ত আসতে পারে আজ বৃহস্পতিবার ৷ বেলা ১১টায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে ২৯তম কমিশন বৈঠক অনুষ্ঠিত হবে ৷
বুধবার (২০ মার্চ) ইসির উপসচিব মো.শাহ আলম এ সংক্রান্ত অফিস আদেশ জারি করেছেন ৷
বৈঠকের আলোচ্যসূচিতে এ উপনির্বাচন ছাড়াও উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ও নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনের ব্যবহারও রাখা হয়েছে ৷
এ আসন থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই থাইল্যান্ডে চিকিৎসাধীন গত ১৬ মার্চ মারা যান ৷ তার মৃত্যুতে আসনটি ওইদিনই শূন্য হয় ৷
এদিকে ষষ্ঠ উপজেলা নির্বাচনের প্রথম ধাপের পূর্ণাঙ্গ তফসিল আজ ঘোষণা হতে পারে বলে ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ সাংবাদিকদের জানিয়েছে ৷