খবরের চোখ
সব সময়

ষষ্ঠ উপজেলা ভোট: আন্তমন্ত্রণালয় সভা মঙ্গলবার

0

- Advertisement -

আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আগামী মঙ্গলবার আন্তমন্ত্রণালয় সভা ডেকেছে নির্বাচন কমিশন (ইসি) ৷

- Advertisement -

সংস্থাটির উপসচিব মো. আতিয়ার রহমান সংশ্লিষ্টদের এ সংক্রান্ত চিঠি পাঠিয়েছেন ৷ এতে উল্লেখ করা হয়েছে, ষষ্ঠ উপজেলা পরিষদের সাধারণ নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে অনুষ্ঠানে সংশ্লিষ্টদের উপস্থিতিতে একটি সভা ২৩ এপ্রিল বেলা ১১টায় নির্বাচন কমিশন সচিবালয়ের সভাকক্ষে হবে ৷

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে সভায় নির্বাচন কমিশনাররা, নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব ও সংশ্লিষ্ট অন্য কর্মকর্তারা উপস্থিত থাকবেন ৷

- Advertisement -

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.