স্টাফ রিপোর্টার:
সুপ্রিম কোর্টের আপিল বিভাগে নতুন তিন বিচারপতি নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি ৷ হাইকোর্ট বিভাগ থেকে নতুন নিয়োগপ্রাপ্ত বিচারপতিরা হলেন বিচারপতি মুহাম্মদ আব্দুল হাফিজ, বিচারপতি মো. শাহিনুর ইসলাম এবং বিচারপতি কাশিফা হোসেন ৷
বুধবার (২৪ এপ্রিল) সংবিধানের ৯৫(১) ধারা অনুযায়ী সুপ্রিম কোর্টের আপিল বিভাগের নতুন বিচারপতি হিসেবে তাদের নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি ৷
রাষ্ট্রপতি এই তিন বিচারপতির নিয়োগ দেওয়ার পর আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করেছে ৷