খবরের চোখ
সব সময়

ঢাকা-ভাঙ্গা-রাজবাড়ী রুটে কমিউটার ট্রেন উদ্বোধন কাল

0

- Advertisement -

নিজস্ব প্রতিবেদক:

পফমা সেতুর সর্বোচ্চ সুবিধা নিশ্চিত ও বৃহত্তর ফরিদপুরের বাসিন্দাদের স্বল্পমূল্যে ঢাকায় যাতায়াতে আগামীকাল শনিবার (৪ মে) উদ্বোধন হচ্ছে নতুন দুই জোড়া কমিউটার ট্রেন ৷ ঢাকা-ভাঙ্গা ও ভাঙ্গা-রাজবাড়ী রুটে নতুন এ দুই জোড়া ট্রেন উদ্বোধন করবেন রেলমন্ত্রী মো: জিল্লুল হাকিম ৷

শুক্রবার (৩ মে) রেলপথ মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা ইফতেখার আলম রাজন বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন ৷
তিনি জানান, আগামীকাল শনিবার সকালে মাদারীপুরের শিবচর থেকে সকাল ১০ টায় কমিউটার ট্রেন চলাচল উদ্বোধন করা হবে ৷

- Advertisement -

এর আগে মঙ্গলবার বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলের পক্ষ থেকে সহকারী চিফ অপারেটিং সুপারিটেনডেন্ট মো: আব্দুল আওয়াল সই করা চিঠিতে বলা হয়, ভাঙ্গা রুটে এক জোড়া এবং অপারেশনাল সুবিধার্থে একই রেক দ্বারা রাজবাড়ী -ভাঙ্গা-রাজবাড়ী রুটে এক জোড়া কমিউটার ট্রেন পরিচালনা করার জন্য মতামত পেশ করা হলো ৷

এরমধ্যে ঢাকা-ভাঙ্গা রুটে ১২১ ও ১২৪ নম্বর ট্রেনটির নাম প্রস্তাব করা হয়েছে ভাঙ্গা এক্সপ্রেস ৷ আর ভাঙ্গা-রাজবাড়ী রুটে ১২২ ও ১২৩ নম্বর ট্রেনের নাম নির্ধারণ করা হয়েছে চন্দনা এক্সপ্রেস ৷ এ ট্রেনে ২৪টি প্রথম, ৪৪টি শোভন চেয়ার এবং ৪২৪টি শোভন শ্রেণির আসন ব্যবস্থা থাকবে ৷

উভয়পথে ভাঙ্গা জংশন, শিবচর, পদ্মা ও মাওয়া স্টেশনে যাত্রাবিরতি থাকবে ৷ সাপ্তাহিক বন্ধ শুক্রবার ৷

- Advertisement -

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.