ডেস্ক রিপোর্ট:
সংসদ সদস্য ও ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি আনোয়ারুল আজিমের (আনার) মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৷
আজ এক শোক বার্তায় শেখ হাসিনা মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান ৷