ডেস্ক রিপোর্ট:
আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ধানমন্ডি ৩২ নম্বরের বাড়িটি বাংলাদেশের জনগণকে আমরা দান করে দিয়েছি ৷
কারণ, আমার বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জনগণের ছিলেন ৷ এ বাড়িটিতে শুধু আমাদের অধিকার নয়, বাংলাদেশের মানুষের অধিকার ৷
মঙ্গলবার (৪ জুন) দুপুরে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসব কথা বলেন সরকার প্রধান
সরকার প্রধান বলেন, ধানমণ্ডির ৩২ নম্বরের বাড়িটিতে একটি হলোগ্রাম করা হয়েছে ৷ ওই বাড়ি থেকেই স্বাধীনতা ঘোষণা দেওয়া হয় ৷ ওই বাড়িতে বঙ্গবন্ধুকে নির্মমভাবে হত্যা করা হয় ৷ ওই বাড়ি আমরা দুই বোন ব্যবহার করব না ৷
তিনি বলেন, আমাদের দেশে মেডিকেল বিশ্ববিদ্যালয় ছিল না সেটা করে দিয়েছি ৷ ডিজিটাল বিশ্ববিদ্যালয় করে দিচ্ছি, আমরা কৃষি বিশ্ববিদ্যালয় বাড়িয়েছি, আমরা ডিজাইন ফ্যাশন, এয়ার স্পেস এভিয়েশন, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ বহুমুখী বিশ্ববিদ্যালয় করে দিয়েছি ৷ যাতে ছেলেমেয়েরা আধুনিক প্রযুক্তি জ্ঞানসম্পন্ন একটা জাতি হিসেবে গড়ে উঠে ৷