খবরের চোখ
সব সময়

গঙ্গাচড়ায় ২টি ঔষধ ফার্মেসীর ১২ হাজার টাকা জরিমানা

0

- Advertisement -

মজমুল হক (গঙ্গাচড়া-রংপুর):

রংপুরের গঙ্গাচড়ায় মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখার দায়ে ২টি ফার্মেসীর ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।ফার্মেসী দুটি উপজেলার বড়বিল ইউনিয়নের মন্থনা বাজারের লিয়াকত আলীর আলী ফার্মেসী ও মারুফের মুহিব ফার্মেসী। 

- Advertisement -

বুধবার (২৬ জুন) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাহিদ তামান্না অভিযান পরিচালনা করেন। এসময় ফার্মেসী দুটিতে যথেষ্ট পরিমাণে মেয়াদ উত্তীর্ণ ঔষধ পাওয়া যায়।

পরে ইউএনও নাহিদ তামান্না মোবাইল কোর্ট পরিচালনা করে ঔষধ ও কসমেটিকস আইন ২০২৩ এর ৩০(৪), ৪০(খ), ৪০(গ) ধারায় আলী ফার্মেসীকে ৭ হাজার ও মুহিব ফার্মেসীকে ৫ হাজার টাকা জরিমানা করেন। প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন রংপুর ঔষধ প্রশাসনের ঔষধ পরিদর্শক মোকসেদুল আমিন। এসময় মেয়াদ উত্তীর্ণ ঔষধগুলো জব্দ করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট নাহিদ তামান্না বলেন, আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।
নোংরা পরিবেশ ও মেয়াদ উত্তীর্ণ ঔষধ পেলে  প্রয়োজনে এসব ফার্মেসী বন্ধ করে দেওয়া হবে।

- Advertisement -

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.